Profile

শুক্রবার, ২৩ জুন, ২০১৭

কাতারে ঘাঁটি বন্ধের আহ্বান সৌদির, নাকচ করল তুরস্ক


আঙ্কারা: সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের যে আহ্বান জানিয়েছে, আঙ্কারা তা নাকচ করে দিয়েছে।
শুক্রবার তুরস্ক জানিয়েছে, কাতারের সামরিক ঘাঁটি পারস্য উপসাগরে নিরাপত্তার নিশ্চিত করছে। এ ছাড়া, এটি বন্ধের আহ্বান জানিয়ে দোহার সঙ্গে সম্পর্কের বিষয় নাক গলানো হয়েছে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক দেশটির চ্যানেল এনটিভিকে বলেন, ঘাঁটি বন্ধের আহ্বান এখনো দেখেননি তিনি। পাশাপাশি পরিষ্কার ভাষায় তিনি বলেন, ২০১৪ সালের কাতারের সঙ্গে করা চুক্তি পর্যালোচনা করার কোনো পরিকল্পনা তুরস্কের নেই। এ চুক্তির আওতায়ই কাতারে ঘাঁটি করেছে তুরস্ক।
তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং এ জন্য কারো বিরক্ত হওয়া উচিত নয়।
কাতারের সঙ্গে সৌদি ও তার মিত্র দেশগুলোর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ১৩ দফা শর্ত দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া জানালেন তিনি। ১৩ শর্তের অন্যতম হলো ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করা।
এ ছাড়া, আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও এতে রয়েছে। অবশ্য ক্ষতিপূরণের পরিমাণ জানানো হয়নি। এ সব শর্তের মধ্যে হামাস ও ইখওয়ানুল মুসলিমিনের মতো সংগঠনগুলোর প্রতি নিন্দা জানানো এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর যাদেরকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে তাদেরকে হস্তান্তর করার শর্তও রয়েছে। এসব শর্ত মানার জন্য কাতারকে ১০ দিনের সময় দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন