Profile

শনিবার, ২৪ জুন, ২০১৭

হযরত উমর ও তাঁর মেয়ের কিছু কথা


একদা হযরত উমর ফারুক রাদ্বিঃ যমানায় কিছু গনিমতের মাল এসেছিল এবং এ খবর উম্মুল মুমিনীন হযরত হাফছা রাঃ বিন্‌তে উমরের নিকট পৌছেছে। তখন হযরত হাফছা হযরত উমর রাদ্বিঃ এর খিদমতে এসে বললেন, আমীরুল মুমিনীন এ যে সমস্ত গনিমতের মাল আসল তা হতে আমার হক্ব দিয়ে দিন। কেন না আমি আপনার আপনজন হয়ে থাকি।
হযরত উমর উত্তর দিলেন, প্রিয় বেটি, নিশ্চয় তুমি আমার মাল থেকে হক্ব ও হিস্যা রয়েছে কিন্তু এ সমস্ত মাল হল গনিমত যার মালিক হল জনগন তুমি এ থেকে এক দিরহাম নেওয়ারও হক্ব নাই । যদি আমি এখান থেকে কিছু দিয়ে দেয় তখন আমি আত্মসাতকারীর মধ্যে গন্য হব। তুমি এটা চাও, তোমার পিতা ধোঁকাবাজি ও আত্নসাতকারী হউক? যদি আমি জনগণের এ মাল থেকে একটিও দিরহাম তোমাকে দেয় কাল ক্বিয়ামতের দিবসে আল্লাহর সামনে অপরাধী হিসাবে দন্ডয়মান হব এবং আমার জন্য আত্মসাৎ এর হিসাব দেওয়া অতি মুশকিল হবে। উম্মুল মুমিনীন হযরত হাফছা রাঃ যখন এ কথা শুনলেন চুপে চুপে উঠে চলে গেলেন ।
শিক্ষা নিন এ কাহিনী থেকে কেমন ছিল স্বর্ণালী যুগের মানুষগুলো।
অর্ধজাহানের বাদশাহী পেয়েও নিজের ভোগবিলাসের জন্য এক কানাকড়িও খরচ করেননি।.আর আজ আমাদের নেতারা, কি করছে?
#সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন