Profile

শুক্রবার, ২৩ জুন, ২০১৭

কাতারে আরো সেনা পাঠালো তুরস্ক : ভয়েস অফ বাংলাদেশ


দোহা: কাতারের নিরাপত্তা জোরদার করতে বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে তুর্কি সেনা দোহায় পৌঁছেছে। দ্বিতীয় মেয়াদের সেনাদল প্রথমে আগত সেনাদের সঙ্গে মিলিত হয়ে সামরিক মহড়ায় অংশগ্রহণ করবেন বলে কাতারের সরকারি সংবাদ মাধ্যম জানায়।
বার্তা সংস্থা কিউএনএ’কে দেয়া এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে দোহার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-উদেদ বিমান বন্দরে তুর্কি সেনাদের দ্বিতীয় দলের আগমনের ঘোষণা দিয়েছে।
তুরস্কের জাতীয় সংসদ দুই দেশের সামরিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিলেও যৌথ প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই দেশটির সেনা বাহিনীকে প্রশিক্ষণের জন্য কাতারে সোবাহিনী পাঠানোর অনুমতি দেয়া হয়।
কাতারের তুর্কি ঘাঁটিতে কত তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে তা পরে জানানো হবে বলে উল্লেখ করেন তুর্কি প্রধানমন্ত্রী। ঘাঁটিটি কাতারের কোথায় অবস্থিত এবং আকারে এটি কত বড় সে সম্পর্কেও কোনো কিছু বলেননি । ঘাঁটিটি কোনো বিশেষ অভিযানের সঙ্গে জড়িত নয় দাবি করে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী আরো বলেন, তুরস্ক এবং কাতারের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, তুরস্ক যে হুমকি মোকাবেলা করছে সেই একই হুমকি মোকাবেলা করছে কাতারও। তুরস্ক নিরাপদ পারস্য উপসাগর দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
নিরাপত্তা চুক্তির আওতায় কাতারে ঘাঁটি স্থাপন করা হয়েছে। এ ঘাঁটি প্রতিষ্ঠার কারণে তুরস্কের সেনারা এখন লোহিত সাগর, উত্তর আফ্রিকা এবং পারস্য উপসাগরের সামরিক অভিযানে সহজেই অংশ নিতে পারবে।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন