কাতার অর্থনীতিতে বেশ অগ্রসর হলেও ছোট দেশ হওয়ায় সামরিক তেমন এগিয়ে নেই। জিএফপি র্যাংকিং অনুযায়ী তারা বিশ্বে সামরিক দিক দিয়ে ৯০ তম। অর্থাৎ খুব বেশি শক্তিশালী যে তারা নয় বুঝাই যায়।
★★ #সেনাবাহিনী :-
♦সদস্যসংখ্যা :- সাড়ে আট হাজার জন
♦ট্যাংক :- ৯২ টি
♦সেল্ফ প্রপেল্ড গান :- ২৪ টি
♦এপিসি ও এএফভি :- ৪৬৪ টি
♦টাওয়েড আর্টিলারী : ২০ +
♦মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম :- ২২+
♦এটিজিএম : ±২৫০
তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যা আছে তা ওয়ার্ল্ড ক্লাস। যেমন বিশ্বের সেরা ট্যাংক হিসেবে খ্যাত লেপার্ড ২এ৭ তাদের বহরে আছে ৬০ এর অধিক। তারা মোট ২০০ অর্ডার করেছে বাকিগুলিও জলদি আসবে। আরও তাদের বহরে আছে সুইংফা়য়ার সহ ৫০+ বিশ্বখ্যাত জাভালিন এটিজিএম।
★★ #নৌবাহিনী :-
♦মোট নৌ জাহাজ :- ৮০ টি
♦ফ্রিগেট :- ০
♦ডেস্ট্রয়ার :- ০
♦করভেট :- ০
♦সাবমেরিন :০
অর্থাৎ তাদের নৌ শক্তি বলতে কিছু কোস্টাল ডিফেন্স এর জন্য পেট্রল ক্রাফট। এছাড়া কিছুই নেই
★★ বিমান_বাহিনী :-
♦মোট এয়ারক্রাফট :- ৯৮ টি
♦ফাইটার :- ৯টি
♦ট্রান্সপোর্ট এয়ারক্রাফট :-৫৩ টি
♦হেলিকপ্টার : ৪০+
♦ট্রেইনার এয়ারক্রাফট :- ২৮ টি
তাদের বিমানবাহিনীর মুল শক্তি বলতে গেলে ৯ টি মিরেজ ২০০০। তবে তারা ১৮ টি স্টিলথ ফাইটার রাফালে অর্ডার করেছে যা দ্রুতই তাদের বহরে যুক্ত হবে। তাছাড়া ২৪ টি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও অর্ডার করেছে।
তাদের ছোট্ট আকাশ কে তারা নিরাপত্তায় রেখেছে। মুলত এর একটি কারন এখানে আমেরিকান ঘাটি আছে বলে। তাদের রয়েছে র্যাপিয়ার,রোনাল্ড স্যাম। তাছাড়া প্যাট্রিয়ট ও থাড সিস্টেম ও অর্ডারে আছে।
তাদের মোট ডিফেন্স বাজেট ১.৯ বিলিওন ডলার। তবে তাদের যুদ্ধে দুহাত ভরে খরচ করতেও সমস্যা হওয়ার কথা না। কাতারের মোট জিডিপি ১৬৬ বিলিওন ডলার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন