কাতারের সাহায্যার্থে নিজের ক্ষমতার মধ্যে সব কিছু করবেন বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, কাতারকে একঘরে দিয়ে কোনো আঞ্চলিক সমস্যার সমাধান করা যাবে না। আঞ্চলিক সমস্যার সমাধান ও কাতারের সাহায্যার্থে আমি আমার ক্ষমতার মধ্যে সবকিছুই করবো। আমরা আমাদের কাতারি ভাইদের পরিত্যাগ করবো না ।
সৌদি আরবের নেতৃত্বে কাতারকে বয়কটের সিদ্ধান্ত থেকে দেশগুলোকে সরে আসার অনুরোধ জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। কাতারে বাড়তি সেনা মোতায়েনের বিল পাস হওয়ার পর রিয়াদকে বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সৌদি প্রশাসনের প্রতি আমি একটি বিশেষ অনুরোধ জানাবো। উপসাগরীয় অঞ্চলে আপনারাই সবচেয়ে বড় ও ক্ষমতাবান রাষ্ট্র। আমরা আপনাদের বলি পবিত্র স্থানগুলোর জিম্মাদার। বিদ্বেষ নয়, ভ্রাতৃত্ব রক্ষায় আপনাদের কাজ করা উচিত। সব ভাইকে একত্রিত করতেই আপনাদেরকেই কাজ করতে হবো। এটাই আমরা পবিত্র স্থানগুলোর জিম্মাদার সৌদির কাছ থেকে আশা করি। (আল জাজিরা অবলম্বনে )

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন