রাজ্যের রাজধানী জয়পুরের কাছে নিম্নমানের একটি গো-আশ্রয়কেন্দ্রের বিরুদ্ধে পিটিশনের শুনানিতে বিচারপতি মহেশ চন্দ্র শর্মা তার পর্যবেক্ষণে ওই সুপারিশ করেন।
গো-মাংস বিক্রি ও জবাইয়ে কেন্দ্রের নতুন নিষেধাজ্ঞা জারির পর বেশ কয়েকটি রাজ্যে প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের মাঝেই রাজস্থানের হাই কোর্ট গরুকে জাতীয় পশু ঘোষণার প্রস্তাব আনল।
এদিকে কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ওই আইন বাস্তবায়নে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার অস্বীকৃতি জানিয়েছে। দুই রাজ্যের সরকার বলেছে, গো-হত্যাকারীদের বিরুদ্ধে নিজস্ব আইন তৈরির অধিকার রয়েছে তাদের। গো-হত্যা ইস্যুতে নতুন বিধান জারি করায় প্রদেশের ক্ষমতায় কেন্দ্রের অনধিকার চর্চার অভিযোগ করেছে দুই রাজ্য।
কেন্দ্র সরকার সম্প্রতি গো-হত্যা ইস্যুতে কঠোর আইন করেছে; যা দেশজুড়ে কার্যকর করা হতে পারে। নতুন এই আইনে শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার ও দুধ উৎপাদনের উদ্দেশ্যে গরু বাজারে কেনা-বেচা করা যাবে। তবে নতুন এই আইনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।
সমালোচকরা বলছেন, নতুন আইনের ফলে গবাদি পশু ব্যবসায়ীদের ওপর ও কসাইখানায় হামলা চালাতে উৎসাহ পাবে গো-রক্ষকরা।
সুত্র : TDN বাংলা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন