আঙ্কারা: তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কের প্রতি যে সমর্থন তিউনিশিয়া দিয়েছে তা স্বীকার করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেওয়াত্তুত কভুসোগ্লু। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত একটি স্কুল বন্ধ করে দিয়েছে।
তুর্কি সরকারের মতে, ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে যে ব্যর্থ অভ্যুত্থান হয়েছিল তার জন্য ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক নেতা ফেতুল্লাহ্ গুলেন দায়ী। এ ব্যর্থ অভ্যুত্থানে ২৫০ জন শহীদ এবং ২২০০ জন আহত হন।
ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠনের জনবল তুর্কি সংস্থা বিশেষ করে সামরিক,পুলিশ ও বিচার বিভাগে অনুপ্রবেশের মাধ্যমে তুর্কি সরকারকে উৎখাত করার জন্য ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠনটি দীর্ঘমেয়াদি প্রচারাভিযান চালাই বলে অভিযোগ করেছে আঙ্কারা।
বৃহস্পতিবার আঙ্কারাতে তিউনিশিয়ার ঝিনাওয়াই এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কভুসোগ্লু। তিনি তার বক্তব্যে বলেন, তিউনিশিয়া ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত আরো একটি স্কুল বন্ধ করতে যাচ্ছে।
তিনি বলেন,ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠন কেবলমাত্র তুরস্কের জন্য হুমকি নয় বরং প্রত্যেকটি দেশের জন্য যেখানে সংস্থাটি পরিচালিত হচ্ছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেওয়াত্তুত কভুসোগ্লু বলেন, ‘তিউনিশিয়া ফেতুল্লাহ্ সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত একটি স্কুল বন্ধ করে দিয়েছে। অন্য আরেকটি স্কুল বন্ধ করার প্রচেষ্টা চলছে। আমরা এই সব সমর্থনের জন্য তিউনিশিয়া কাছে কৃতজ্ঞ’।
২০১১ সালের বিপ্লবের সময় তিউনিশিয়াকে সহায়তা করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান ঝিনাওয়াই ।
‘তুরস্ক আমাদেরকে কেবলমাত্র মুখে মুখে সমর্থন করেনি বরং তারা আমাদের অনেক সহায়ক উপাদান দিয়েছে’, তিনি আরো বলেন।
২০১১ সালে সর্বপ্রথম তিউনিশিয়ায় আরব বসন্তের সূত্রপাত হয় এবং তা দ্রুত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতে ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান তিউনিশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বেজি ক্যাডের তিউনিশিয়া সফরে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন