তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ১২ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার পুলিশ। খবর এএফবি, আল জাজিরার। গত মে মাসে যুক্তরাষ্ট্রে সফরকালে এরদোগানের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি পুলিশ এ পরোয়ানা জারি করেছে।
নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এরদোগান।
বৃহস্পতিবার ইফতারির সময় তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগান বলেন, তারা ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা তাদের (আমেরিকার) কেমন আইন? যদি আমার নিরাপত্তারক্ষীরা আমার নিরাপত্তায় কাজ না করে তাহলে আমি তাদের আমেরিকায় নিয়ে গেলাম কি জন্য?’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন