Profile

বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

মোদী সরকারের ৩ বছর পূর্তিতে ‘বিফ-পার্টি’ - ভয়েস অফ বাংলাদেশ



দিল্লি: উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কেন্দ্রের গবাদি পশু সংক্রান্ত নির্দেশিকার জেরে ক্ষোভ বাড়ছে। কারণ ওই এলাকার বেশিরভাগ মানুষই গোমাংসে অভ্যস্ত। আর এ নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ও উত্তরপূর্বের মেঘালয়ের বিজেপির মধ্যে চিড় ধরা শুরু করেছে বলে অনেকে মনে করছেন।
জানা গেছে, মেঘালয়ে বিজেপি নেতৃত্বের একাংশ, কেন্দ্রের মোদী সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে বিফ-পার্টি আয়োজন করতে যাচ্ছে।
এর আগে কেন্দ্রের গোহত্যা ও গবাদি পশু নিয়ে নির্দেশিকা নিয়ে মেঘালয়ের রাজ্য বিজেপির মধ্যে অসন্তোষের খবর আসে। সেরাজ্যের এক বিজেপি নেতা তো একধাপ এগিয়ে বলেই দেন যে, মেঘালয়ে বিজেপিকে ভোট দিলে গোমাংস সস্তা করে দেয়া হবে। পাশপাশি তিনি দাবি করেন যে, গো মাংসে নিষেধাজ্ঞা জারি হতে দেয়া যাবে না।
বিজেপি নেতা বাচু মারাং জানিয়েছেন, গারো হিল এলাকায় ‘বিতচি-বিফ পার্টি’ আয়োজন করা হবে। এই বার্তা জানিয়ে তিনি সোস্যাল মিডিয়াতে একটি পোস্টও করেন।
উল্লেখ্য, ‘বিতচি’ হল মেঘালয়ের স্থানীয় চোলাই মদ। তবে মেঘালয়ের এই বিজেপি নেতার এরকম পদক্ষেপে ক্ষুব্ধ মেঘালয় বিজেপির রাজ্য নেতৃত্ব। মারাককে দল থেকে খুব শিঘ্রই বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, মেঘালয়ে যেহেতু গারো সম্প্রদায়ের মানুষ বেশি গোমাংস খান, তাই কেন্দ্রের এই ফরমানে তারা ক্ষুব্ধ। সেই সঙ্গে মেঘালয় বিজেপির একটা বড় অংশের নেতারাও কেন্দ্রের এই নির্দেশিকায় অসন্তুষ্ট।
সূত্র: অনইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন