Profile

শনিবার, ৩ জুন, ২০১৭

ড্রামের আওয়াজে রমযানের সেহরি হয় কাশ্মীরে


কাশ্মীর উপত্যকায় প্রায় সমস্ত জেলাগুলি সহ রাজধানী শ্ৰীনগরেও ড্ৰাম আওয়াজ শুনেই রমযানের সেহরি খেতে ওঠেন অধিকাংশ মানুষ। এখানে লোকদের সেহরি খেতে ডাকার জন্য একজন লোক নিযুক্ত করা থাকে, তাদের ‘শেহের খান’ নামে ডাকা হয়। বৰ্তমান প্ৰযুক্তির যুগে মোবাইল ও ঘড়িতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই শোহের খানরা ড্ৰাম বাজিয়ে, কুরআনের আয়াত পড়ে ও নাতে রসুল গেয়ে সেহরি সময় ডাকতে থাকেন। এই ঐতিহ্য বহু পুরোনো। এই শেহের খানদের মতে, তারা পবিত্ৰ এই মাসটির অপেক্ষা সারাবছর ধরে করতে থাকেন। একজন
শেহের খান বলেন, ‘ঈদের সময় লোকেরা আমাদের নতুন জামাকাপড় উপহার দেন, কিন্তু রোজাদারদের সেহরি খেতে ডাকাটাই আমাদের কাছে বেশি আনন্দদায়ক।’

সুত্র - TDNবাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন