বাগদাদ: দায়েশ সন্ত্রাসীদের নির্যাতনের কারণে ২৫০ ইরাকি খ্রিস্টান পরিবার তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। অবশেষে শুক্রবার এই সব অসহায় খ্রিস্টান পরিবারের সাহায্যে এগিয়ে আসে তুর্কি রেড ক্রিসেন্ট ।
তুর্কি রেড ক্রিসেন্ট বাগদাদের এক গির্জায় এসব অসহায় দুঃস্থ খ্রিস্টান পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে যেটা ইরাকে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফাতিহা যিলদিজের ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
খ্রিস্টান পুরোহিত মুলাজ সিসি আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা খুবই কৃতজ্ঞ এ খাদ্য বিতরণ কর্মসূচির জন্য যেটা তুর্কি দূতাবাসের সহযোগিতায় আয়োজিত হয়।’
তিনি আরো বলেন, ‘এই খ্রিস্টান পরিবারগুলো সত্যিই হতাশ ছিল’।
দায়েশ সন্ত্রাসীদের দ্বারা ইরাকি খ্রিস্টানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করে খ্রিস্টান পুরোহিত সিসি বলেন, ‘আমরা তুরস্কের প্রতি খুবই কৃতজ্ঞ কারণ তারা এই সঙ্কট মুহূর্তে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন