Profile

সোমবার, ৫ জুন, ২০১৭

ফেসবুকে নবী মুহাম্মাদ (স.) কে নিয়ে হিন্দুনেতা রাকেশের কটুক্তি – ফুসে উঠেছে জকিগঞ্জবাসী!

সিলেট ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ‘কটূক্তি’ করেছেন বলে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। শনিবার সন্ধ্যা থেকে মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের কটূক্তিপূর্ণ একটি বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জকিগঞ্জ।
রাকেশ রায়কে গ্রেফতারের দাবিতে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার আসরের নামাজ শেষে জকিগঞ্জ পৌর শহরে তৌহিদী জনতার ব্যানারে সর্বস্থরের মানুষ রাকেশ রায়ের ফাঁসি ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এমএ হক চত্বরে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। সকল ধর্মের জন্য জকিগঞ্জে সহাবস্থান রয়েছে। ধর্মীয় সম্প্রীতিকে ভঙ্গ করলে পরিণাম ভয়াবহ হবে। বিশ্বনবীকে নিয়ে কটূক্তিকারী রাকেশ রায়কে দ্রæত গ্রেফতার করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে রাকেশ রায়কে গ্রেফতার করা না হলে পরিস্থিতি খারাপ হবে বলে।’


এ ব্যাপারে অভিযুক্ত রাকেশ রায়ের বক্তব্য নিতে তার ০১৭৪১-১৫২৪৬৬ নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ‘রাকেশ রায় পুলিশের নজরদারিতে রয়েছেন। বিষয়টি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। তার গতিবিধি পর্যবেক্ষণ করছি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেই আইডির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন