বুধবার জাতীয় সংসদ অধিবেশন শেষ হওয়ার পর জাতীয় সংসদের কয়েকজন নারী এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন। যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিন, নুরজাহান বেগম মুক্তাসহ অন্তত ১৫ মহিলা এমপি এ সময় ছিলেন। তাদের সঙ্গে পরে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সাবিনা আক্তার তুহিন এ সময় শাহবাগসহ যে কোনো জায়গায় ইমরান এইচ সরকারকে প্রতিহত করার অনুমতি চাইলে প্রধানমন্ত্রী তাদের নিবৃত করেন।
উপস্থিত একাধিক মহিলা এমপি এ প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী ইমরানকে উদ্দেশ করে বলেছেন, ওর বিরুদ্ধেও তো অনেক অভিযোগ ছিল। আওয়ামী লীগ তার পাশে না থাকলে তো সে কিছুই হতো না। তিনি বলেছেন, ‘ওরে তো আমি সেভ করেছি বিভিন্ন সময়।’ পাশ থেকে প্রধানমন্ত্রীর কথা শুনেছেন আওয়ামী লীগের এমন এক কেন্দ্রীয় নেতা ও এমপি মানবকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী ইমরান এইচ সরকারকে উদ্দেশ করে মহিলা এমপিদের বলেছেন, ‘ওরে প্রটেকশন দিয়ে আমি নেতা বানাইছি, এখন সে নাকি আমাকে গালি দেয়।’ বিষয়টি নিয়ে সবাইকে নিশ্চুপ থাকার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন