সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হিন্দু ও আওয়ামী সেক্যুলারদের জবাই করার হুমকি দেয়ার অভিযোগে আব্দুল আজিজ (৩৩) নামে এক ‘নও মুসলিম যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ থানায় আব্দুল আজিজ ‘তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করতে এলে পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।
আব্দুল আজিজকে আটকের ঘটনায় ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে । একদল বলছেন, আব্দুল আজিজ একজন উগ্রপন্থী জঙ্গী অন্যদল বলছে এসব ঘটনা সাজানো ।
তবে তথ্য প্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হলেও পুলিশ বলছে তার নিরাপত্তার জন্য তাকে থানায় আটক রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে,বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি। আটক আব্দুল আজিজের বিরুদ্ধে ফেসবুকে ও ফেসবুকের বাইরে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, অমুসলিমদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ও সরকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আব্দুল আজিজের বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়রিও হয়েছে বলে জানায় পুলিশ ।
আব্দুল আজিজের ফেসবুকে গিয়ে দেখা যায়, মন্দিরসহ বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীদের ইসলামের ‘দাওয়াত’ দিচ্ছেন। নিজের এমন কার্যক্রমের ভিডিও সরাসরি প্রচার করেন ফেসবুকে। আব্দুল আজিজের প্রোফাইলে নামের নিচেই লেখা রয়েছে ‘নও মুসলিম’।
সম্প্রতি ফেসবুকে অন্য একজনকে উদ্দেশ্য করে আব্দুল আজিজের দেয়া হুমকি ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনের টাইমলাইনে। এতে দেখা যায়, আব্দুল আজিজ হুমকি দিয়ে লিখেছেন, ‘অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আওয়ামী লীগ সেক্যুলারদের জবাই করবো, ইনশাল্লাহ।’
তবে এমন বিদ্বেষ ছড়ানো ও হুমকি নিয়ে গত কদিনে আব্দুল আজিজ তার ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে জানিয়ে আসছিলো ‘ তিনি ষড়যন্ত্রের শিকার। তার নামে ছড়ানো ‘হুমকির স্ট্যাটাসটি এডিট করে কে বা কাহারা তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এছাড়া দা ও বন্দুক সদৃশ একটি ছবি নিয়ে তাকে জঙ্গী ট্যাগ দেয়ার বিরুদ্ধেও নিজের মত প্রকাশ করে নানা ব্যখ্যা দেন তিনি ।
বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল সমুহকে হিন্দুত্ববাদী চক্রান্তের বিরুদ্ধে আবদুল আজিজের পক্ষে দাড়ানোর আহবান জানাচ্ছি..

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন