Profile

শুক্রবার, ২ জুন, ২০১৭

কাশ্মীরীদের পাশেই থাকছে পাকিস্তান - ভয়েস অফ বাংলাদেশ


ভারত অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দাদের লড়াইয়ে কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ার নীতি অব্যাহত রাখবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

আজিজ ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার পিছনে জড়িত থাকার অভিযোগও করেছেন। এ ব্যাপারে ভারতের প্রাক্তন নৌসেনা কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গও উল্লেখ করেছেন।

আজিজ সিনেটে দাবি করেছেন, ‘ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের গ্রেফতারি ও আফগানিস্তানের নানগরহর প্রদেশে সাম্প্রতিক বিস্ফোরণে কয়েকজন ভারতীয় মৃত্যুর যে খবর পাওয়া গেছে তার থেকে স্পষ্ট, পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য প্রতিবেশী দেশে ভারতের গতিবিধি রয়েছে।’

আজিজের বক্তব্য, ‘ভারতের এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নিন্দনীয় এবং এর অবসান হওয়া উচিত।’ পাকিস্তানে

ভারতের হস্তক্ষেপের বিষয়টি সম্পর্কে কার্যকরীভাবে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে বলেও মন্তব্য আজিজের।

আজিজ দাবি করেছেন, হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে ভারতের অত্যাচার বহাল রয়েছে এবং তা তীব্র হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন