Profile

শুক্রবার, ২ জুন, ২০১৭

মস্কোয় বাড়ছে মুসলমান - ভয়েস অফ বাংলাদেশ

চলতি মার্চেরই এক শুক্রবার। প্রচণ্ড শীত। রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে বলশায়া তাতারস্কায়া সড়কের কাছেই অনেক দিনে পুরোনো তাতার মসজিদে চলছে জুমার নামাজ। তিল ঠাঁই নেই ভেতরে। বাধ্য হয়ে অনেক মুসল্লি অবস্থান নিয়েছেন রাস্তায়। এতে থমকে গেছে যান চলাচল। পথচারীদেরও চলাচলের পথ বন্ধ।

শুধু তাতার মসজিদই নয়, মস্কোর অন্য তিনটি মসজিদের সামনেও শুক্রবার জুমার নামাজের সময় দেখা যায় একই চিত্র। বসবাস বা কাজের সূত্রে এখন ২০ লাখ মুসলমানের অবস্থান মস্কোয়। ইউরোপের বিভিন্ন নগরের মধ্যে এখন সবচেয়ে বেশি মুসলমান সেখানে। মুসলমানদের সংখ্যা ব্যাপকহারে বাড়লেও বাড়েনি মসজিদ। এতে স্বল্প ধারণক্ষমতাসম্পন্ন ওই চারটি মসজিদে জুমার নামাজের সময় স্থান সংকুলান হয় না।

মস্কোয় মুসলমানের সংখ্যা দ্রুত বাড়ার অন্যতম কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কেন্দ্রীয় এশিয়া ও ককেশাস অঞ্চলের অভিবাসীরা। দারিদ্র্য ও সহিংসতা তাঁদের বাধ্য করছে নতুন জীবনের সন্ধানে রাশিয়ায় পাড়ি জমাতে। উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের লাখো মুসলিম তরুণের ভিড় এখন মস্কোয়।

উজবেকিস্তান থেকে আসা উলুজবেক বললেন, ‘আমার মতো অনেকেই রয়েছেন এখানে। আমাদের সৌভাগ্য যে মস্কোয় মসজিদ রয়েছে। তবে হঠাৎ করেই চলে আসা আমাদের মতো লাখো মানুষের প্রয়োজন মেটাতে শহরটি প্রস্তুত নয়।’ঐতিহাসিক তাতার মসজিদের পুরোনো ভবনটির স্থলে বর্তমানে বিরাট আকারের একটি ভবন তৈরি করা হয়েছে। এর পরও ভেতরে সব মুসল্লির স্থান সংকুলান হয় না।

তাতার মসজিদের ইমাম হাসান ফখরিতদিনোভ বলেন, ধারণক্ষমতা কম হওয়ায় বৃষ্টি-বাদল বা তুষারপাত উপেক্ষা করেই মসজিদের বাইরে মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন