ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী মঙ্গলবার সম্পদ সমৃদ্ধ দেশ কাতারের সাথে অন্য উপসাগরীয় আরব দেশসমূহের সঙ্কট দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
উল্লেখ্য,গতসপ্তাহে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সেনাপ্রধান জাভেদ বাজওয়া এবং সিনিয়র মন্ত্রীরা সৌদি সফর করেন। সফর শেষে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপসাগরীয় আরবদেশসমূহের উত্তেজনা শান্ত করতে চেয়েছেন।
পাকিস্তানের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু কাতারের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে যেটা বিরোধের বাইরে রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারী এক বিবৃতিতে মুসলমান জাতির বৃহৎ স্বার্থে বর্তমান উপসাগরীয় সঙ্কট শীঘ্রই সমাধান করার আশা ব্যক্ত করেন।
২০১৫ সালে ইয়েমেনের শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে পাকিস্তানকে ইয়েমেনে সৈন্য পাঠানোর অনুরোধ জানায় সৌদি সরকার। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে পাকিস্তান।
পাকিস্তান বলেছে, তারা কোনো মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ নেবে না।
দি এসোসিয়েটেড প্রেস অবলম্বনে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন