সম্প্রতি ইতালির জেনোয়া বন্দরে পুলিশের হাতে ধরা পড়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ। এসমস্ত মাদক একটি মালবাহী জাহাজে ভারত থেকে লিবিয়ার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ‘ট্রামাডল’ নামের পেনকিলারগুলো লিবিয়ায় আইএস জঙ্গিরা যুদ্ধের সময় ব্যবহার করত। এছাড়া, ভারতের ফার্মেটিক্যালস সংস্থাগুলোতেই এ পেনকিলারগুলো তৈরি হয় বলেও জানিয়েছে দেশটির পুলিশ।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ওষুধের নির্মাতা ভারতীয় সংস্থাটি ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের ওষুধগুলো বিক্রি করে দুবাইয়ের এক ব্যবসায়ীকে। তারপর ওষুধে ঠাসা বাক্সগুলো ভারত থেকে জাহাজে শ্রীলঙ্কা পাঠানোর সময় হারিয়ে যায়। তারপরই ওই বাক্সগুলো ধরা পড়ে ইতালির বন্দরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন