Profile

শুক্রবার, ১২ মে, ২০১৭

তুরস্ক ও ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত অত্যাধুনিক ট্যাংক উদ্ববোধন

তুরস্ক এবং ইন্দোনেশিয়া সরকারের যৌথ উদ্যোগ অত্যাধুনিক প্রযুক্তির নতুন ট্যাংক উদ্বোধন করা হয়েছে। বুধবার ইস্তাম্বুলে শুরু হওয়া ১৩তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার প্রদর্শনীতে উঠানো হয়েছে এই সমরাস্ত্রটি।

'কাপ্লান্ট এমটি' নামের ট্যাংকের নির্মাণকারী প্রতিষ্ঠান দুটি হচ্ছে তুরস্কের এফএনএসএস এবং ইন্দোনেশিয়ার পিটি পিনদাদ। 
এক সংবাদ সম্মেলনে এফএনএসএসের সিইও নেইল কুর্ত বলেন, 'কাপ্লান্ট এমটি' শুধু একটি নতুন পণ্য নয়। বরং এটি বহুজাতিক সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি প্রচেষ্টা।
তিনি জানান, তিন বছর আগে এই ট্যাংক তৈরির কর্মসুচিটি হাতে নেয়া হয়েছিল। বর্তমান যুগের যুদ্ধ কৌশলে এই ট্যাংকটির প্রযুক্তি খুবই কার্যকরি হবে বলে আশা প্রকাশ করেন নেইল কুর্ত। তিনি আরও জানান, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশ এই ট্যাংকের প্রতি তাদের আগ্রহ ব্যক্ত করেছে।---------সূত্র: ডেইলি সাবাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন