Profile

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

নামাজ ঘরে নিষেধাজ্ঞা ;ইউকে তে মুসলিম ছাত্রদের মৌন প্রতিবাদ মিছিল


আর কয়েকটা দিন ।পবিত্র রমজানের চাঁদ আকাশে উঁকি দিলো বলে । কিন্তু হঠাৎ ওদের বিশ্বাসের আকাশে এক টুকরো নিষেধাজ্ঞার মেঘ এসে জমা হলো । ইউকের ইস্ট-আ্যাংলিয়া ইউনিভার্সিটি হঠাৎ করেই মুসলিম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট নামাজ-ঘর টি বন্ধ করে দিলো ।আর তারই প্রতিবাদে গত চারদিনে প্রায় ছয় হাজার সহপাঠি পড়ুয়াদের সাক্ষর সংগ্রহ করে তারা পুনরায় নামাজ-ঘরটি খুলে দেওয়ার দাবিতে ।

এদিন মুসলিম ছাত্ররা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাঝখানের উন্মুক্ত প্রাঙ্গনেই নামাজ আদায় করে  এবং এভাবেই খোলা প্রান্তর কে সাক্ষি রেখে প্রার্থনার ভাষায় ইউনিভার্সিটি কতৃপক্ষকে  তাদের জন্য বরাদ্দকৃত প্রার্থনার স্থানটুকুর  উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে  প্রতিবাদ জানায় ।

ঠিক পবিত্র রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বিনা মেঘে বজ্রাঘাতের মতই মুসলিম ছাত্রদের উপর নেমে আসে নিষেধাজ্ঞার অশনি বার্তা ।

সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার ইউনিভার্সিটির নরউইচ ক্যাম্পাসে মুসলিম পড়ুয়ারা সমবেত হয়ে জুম্মার নামাজ আদায় করে ; এমনকি তাদের অন্যান্য অনেক  সহপাঠিরাও তাদের প্রতিবাদে সামিল হয় । তারা সবাই গোল হয়ে তাদের নামাজরত বন্ধুদের চারিপাশে ঘিরে দাঁড়ায় হাতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে আর তাতে লেখা আছে , ” আমরা শুধু প্রার্থনাই করছি ” এবং ” “আমাদের প্রার্থনার পরিসরটুকু বাঁচিয়ে রাখুন ” এমন কিছু আকুতি আর আবেদন ।

ইঊইএ ছাত্র পরিষদের জনকল্যাণ এবং বৈচিত্র বিভাগিও আধিকারিক জো সো একটি বিবৃতিতে জানান ,” এটা একটা দৃষ্টান্ত যে কিভাবে মুসলিম ছাত্রদেরকে অবহেলা করা হয় , এবং এবিষয়ে নতুন করে কিছু বলার নেই এবছর আবার ঠিক রমজানের সময়ই পরিক্ষার দিনক্ষণ ধার্য করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই , মুসলিম পড়ুয়াদের কথা বিন্দুমাত্র বিবেচনা না করেই ।

প্রতিবাদ সভাটিতে দক্ষিণ নরউইচ এর সাংসদ ক্লাইভ লিউইস ও যোগদান করেন । তিনি বলেন , ” আমার জীবনে আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারিনা ইউনিভার্সিটি এসব করে কি পায় আর সব করেই বা কেনো, হাপপোস্ট কে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ।

” সত্যি কথা বলতে কি এসব মৌলিক অধিকার পালনের অধিকার সব শিক্ষার্থীকে ইউনিভার্সিটি গুলির দেওয়া কর্তব্য”, লিউইস আরো যোগ করেন ।

ইউকে তে ধর্মের ভিত্তিতে বৈষম্য এই প্রথম নয় এর আগে ২০১৩ সালে লন্ডনের সিটি ইউনিভার্সিটি শুক্রবার জুম্মারদিন প্রার্থনার জন্য বরাদ্দ অংশটি তালাবন্ধ করে দিতো।

সূত্র :মিডিলইস্ট আই⁠⁠⁠⁠