শুরু হচ্ছে পবিত্র মাস ‘মাহে রমযান’। মুসলিমদের কাছে এই মাসটি অতিব গুরুত্বপূর্ণ। বিশ্বের মুসলিমরা এই মাসটি জুড়ে উপবাস করে থাকেন। এই মাসের কিছু করনীয় ও বর্জনীয় সম্পর্কিত বিষয়ে এখন থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। বিখ্যাত ইসলামিক স্কলার ডাঃ আবু আমিনাহ বিলাল ফিলিপ্সও নিজের ফেসবুক পোস্টে বিশ্ব মুস্লিমদের জন্য একটি ছোট্ট মেসেজ দিয়েছেন।
গত মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনি লেখেন, ‘রমযানের বরকতময় দিন শুরু হবে কয়েকদিনের মধ্যেই। যখন আমরা অনেকেই আমাদের মূল্যবান সময় ইবাদাতে অতিবাহিত করতে চাই, কিন্তু দুনিয়াবী কার্যকলাপ আমাদের সে সময় শেষ করে দেয়। তাই এই বছর সেহরী ও ইফতারের উত্তম প্রস্তুতি আগেই নিয়ে নিন, পবিত্র ঈদের পোশাক বানিয়ে নিন, এবং বাচ্চাদের সাথে রমাযান বিষয়ক এবং এর বিস্ময়কর লাভের কথা বেশি বেশি আলোচনা করুন। সময়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়ুন যাতে রমাজান শুরুর সময় আচ্ছন্ন হয়ে না থাকতে হয়। হয়ত এই বিষয়গুলি খুবই তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এগুলিই রমাযান শুরু হওয়ার সাথে সাথে আপনার ইবাদাতে প্রভাব ফেলতে শুরু করবে।’ বিলাল ফিলিপ্স নিজের এই বার্তায় মূলত কয়েকটি বিষয় মনে করিয়ে দিয়েছেন, যা পালন করলে এই মহান মাসে ইবাদত, বন্দেগি করা সহজ হবে।
উল্লেখ্য, ডাঃ আবু আমিনাহ বিলাল ফিলিপ্স একজন রিভার্টেড মুসলিম। বিশ্বের বড় বড় চিন্তাবিদ ও স্কলারদের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। বিশ্বের শীর্ষ তালিকার স্কলারদের মাঝে তার নামটিও সমুজ্জল।

