Profile

শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

নওয়াজের পদত্যাগে শক্তিশালী হবে পাক সেনাবাহিনী, দুশ্চিন্তায় ভারত


পাকিস্তানের পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে দেশটির সেনাবাহিনীর দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। বিগত চার বছরে একাধিকবার নওয়াজ সরকার ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিরোধের খবর সংবাদমাধ্যমে এসেছিল।
২০১৩ সালে নওয়াজ ক্ষমতায় আসার পর চেয়েছিলেন ভারতের হিন্দুত্ববাদী সরকারের সাথে নতুনভাবে সম্পর্ক তৈরি করতে। যেটা পাকিস্তান সেনাবাহিনীর অপছন্দ। ভারতও নওয়াজের উদ্যোগে বেশ খুশি ছিল। এতে কাশ্মিরসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনীর প্রভাব কমার বিষয়ে আশাবাদী হয়েছিল ভারত।
কিন্তু পাক সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত নওয়াজ সরকারের ওপর ভরসা করতে পারেনি কখনো। নওয়াজ চান দেশের এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনীর প্রভাব কমাতে। এ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ গত কয়েক মাস আগে এক বৈঠকে সেনা কর্মকর্তাদেরকে শাসিয়েছিলেন নওয়াজের ছোট ভাই শাহবাজ শরীফ। যা পরে লিক হয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়।
ফলে ইমরান খানের আন্দোলনসহ নওয়াজ বিরোধী বিভিন্ন আন্দোলনে মদদ দেয়ার অভিযোগ ছিল আর্মির বিরুদ্ধে। সর্বশেষ দুর্নীতির মামলায় নওয়াজ সরতে বাধ্য হওয়ায় সেনাবাহিনীর প্রভাব নতুন করে বাড়বে পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে।
এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধির বিষয়টিকে উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ভারত। গত এক সপ্তাহ ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে এই উদ্বেগ প্রতিফলিত হচ্ছিল। দি ইকোনোমিক টাইমস গত ১৩ জুলাই “Nawaz Sharif’s loss may strengthen army, has India worried” শিরোনামে খবর প্রকাশ করে। তাতে ভারতীয় সরকার ও সেনা কর্তৃপক্ষের উদ্বেগের কথা তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন