Profile

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

কাতার থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নেয়ার আবেদন জানাল সৌদি আরব


২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কাতার থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন ছয়টি আরব দেশ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, মৌরিতানিয়া ও ইয়েমেনের ফুটবল ফেডারেশনগুলোর পক্ষ থেকে শনিবার ফিফার কাছে ওই আবেদন জানানো হয়। এতে বলা হয়, সন্ত্রাসবাদের প্রতি কাতার সমর্থন দেয়ার কারণে দেশটি থেকে ২০২২ সালের জন্য নির্ধারিত বিশ্বকাপ ফুটবল সরিয়ে নিতে হবে।

আরব দেশগুলোর এই আবেদনের বিরোধিতা করেছে রাশিয়া। রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির ফুটবল ইউনিয়নের সভাপতি ভিতালি মুতকো বলেছেন, কাতার থেকে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার বৈধ কোনো কারণ নেই।

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ রাশিয়ার এই কর্মকর্তা আরো বলেন, ফিফা নীতিমালার ৮৫ নম্বর ধারা অনুযায়ী সৌদি আরবের নেতৃত্বাধীন ছয় দেশ কাতারের বিরুদ্ধে আবেদন জানিয়েছে। কিন্তু ওই আবেদন করা যায় জরুরি অবস্থায়। কাতারে এমন কোনো জরুরি ঘটনা ঘটেনি যে, দেশটি থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

গতমাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর কঠোর অরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্তহ আরব আমিরাত ও মিশর। এপর ওই অবরোধ তুলে নেয়ার জন্য ১৩ ধারাবিশিষ্ট যে শর্ত এসব দেশ দিয়েছে দোহা তা প্রত্যাখ্যান করেছে।#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন