সুলতান মুহাম্মদ আল-ফাতিহ। কনস্টান্টিনোপল বিজেতা। ওসমানি খিলাফাহর প্রতাপশালী শাসক। রাষ্ট্রপরিচালনা, ন্যায়পরায়ণতা, আইন-শৃংখলা, নাগরিক অধিকার আর সুষ্ঠু বিচারে ছিলেন প্রবাদপুরুষ। তাঁর শাসনকাল ওমর ইবনে আব্দুল আযীয রহ. এর সোনালী যুগকে স্মরণ করিয়ে দেয়।
তাঁর শাসনামলে এক ব্যক্তি তার যাকাত আদায় করার ইচ্ছা করে। কিন্তু যাকাত দেয়ার উপযোগী এমন কোন দরিদ্র ব্যক্তিকে খুঁজে পায়নি! অবশেষে ঐ ব্যক্তি যাকাতের মালকে একটি থলের মধ্যে রেখে থলের উপর লিখল, 'হে আমার ভাই! এটা আমার যাকাতের মাল। আমি যাকাত দেয়ার উপযোগী কোন দরিদ্র ব্যক্তিকে পাইনি। যদি তুমি এই মালের মুখাপেক্ষী হয়ে থাক, তাহলে নির্দ্বিধায় এই মাল নিতে পার'। এরপর সে এই থলিকে শহরের একটি গাছের ডালে ঝুলিয়ে রাখল।
আশ্চর্যের বিষয় হল, থলেটি ঐ গাছের ডালে তিনমাস পর্যন্ত ঝুলে রয়েছিল, কেউ গ্রহন করেনি!
সূত্র: মানহালুয যামআ-ন লি ইনসাফি দাওলাতি আ-লে উসমান, পৃষ্টা- ১৫৬। মুহাম্মাদ উসামা যায়েদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন