পাকিস্তানের নতুন নৌ ক্যাডেটদের কোর্স সমাপনী অনুষ্ঠান উপলক্ষে করাচি বন্দরে বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন। জেনারেল হায়াত বলেন, পাকিস্তানের বিরুদ্ধে শত্রু গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে র-এর তৎপরতা সম্পর্কে ইসলামাবাদ সম্পূর্ণ সচেতন রয়েছে। এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতির জন্য আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। এ সময় জেনারেল হায়াত আরো বলেন, পাকিস্তানকে রক্ষার ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছিলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা শাস্তির কোনো ঝুঁকি ছাড়াই পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন