আল আকসায় ইসরাইলের চলমান বর্বরতা ও মুসলিমদের নামাজ পড়তে না দেয়ার ঘটনায় আরব শাসকদের নীরবতায় আক্ষেপ প্রকাশ করেছেন মসজিদটির বর্ষীয়ান ইমাম শেখ ইকরিমা সাবরি।
গত শুক্রবার আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে সাবরি বলেন, এটা পরিস্কারভাবে বলা যায় যে, বর্তমান পরিস্থিতি জেরুজালেমবাসী হিসেবে আমাদের জন্য শুধু একটি পরীক্ষা নয় বরং এটি আরব দেশগুলোর জন্য একটি বড় পরীক্ষা। আরবরা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে এখন কূটনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে।
৭৮ বছর বয়সী এই ইমাম আরও বলেন, তারা এখন নিজেদের মধ্যে মারামারি করার জন্য অস্ত্র কিনতে ব্যস্ত। আল আকসা নিয়ে ভাবার সময় তাদের কোথায়?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন