Profile

রবিবার, ২৩ জুলাই, ২০১৭

ভারত সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে চীন


ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত-চীনের মধ্যে। নজিরবিহীনভাবে সীমান্তের দুপারে ব্যাপক সেনা মোতায়েন করেছে ভারত এবং চীন দুজনেই। আর যা নিয়ে প্রত্যেকদিন কার্যত দ্বিগুণ হচ্ছে উত্তেজনা। এবার আরও একধাপ এগিয়ে পরিস্থিতি আরও জটিল করে সীমান্তে আরও সেনা মোতায়েন করছে চীন।
জানা গিয়েছে, ভারত-চীন সীমান্তে নতুন করে আরও ৫ হাজার সেনা মোতায়েন করেছে চীন। শুধু তাই নয়, ইংরেজি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবাক, সেনার পাশাপাশি প্রচুর পরিমাণে সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে সীমান্তে। কি কারণে সীমান্তে চীনের এত তোড়জোড় তা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। তাহলে কি যুদ্ধের পথেই হাঁটছে চীন? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ডোকালামে রাস্তা নির্মাণ নিয়ে উত্তেজনা ভারত এবং চীনের মধ্যে। হুঁশিয়ারি এবং পালটা হুঁশিয়ারির মধ্যে অবস্থায় ক্রমশ উদ্বেগের যাওয়ায় পৌঁছে গিয়েছে। ওই এলাকা থেকে কোনওপক্ষই সেনা সরাতে নারাজ। বিশেষ করে ভারতের যখন এই এলাকা সেখান থেকে কোনওভাবেই সেনা সরাতে নারাজ ভারত। ফলে, চীনের কাছে ক্রমশ চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে তা। আর তা থেকেই যুদ্ধের হুঁশিয়ারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন