Profile

শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

পাকিস্তান অস্ত্র রপ্তানি করছে, আমরা আমদানি করছি: ভারতীয় উপ-সেনাপ্রধান


ভারতীয় সেনাবাহিনীর সহকারী সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল শরৎ চাঁদ বলেছেন, আমরা অস্ত্র উৎপাদনে পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছি। বুধবার এক অনুষ্ঠানে তিনি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী কারখানাগুলোর উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছি। বাস্তবতা হচ্ছে পাকিস্তান সামরিক সরঞ্জাম রপ্তানি করে, আমরা অধিকংশ অস্ত্র আমদানি করছি।
জেনারেল শরৎ আরও বলেন, আমাদের অস্ত্র শিল্পে গবেষণা নেই, নতুন কিছু করার কোনো চেষ্টা নেই। আমরা টেকনোলোজির পরিবর্তিন গতির সাথে খাপ খাইয়ে এগোতে পারছি না।
এ জন্য কর্তৃপক্ষের জবাবদিহীতা না থাকা এবং বাজারে প্রতিযোগিতা না থাকাকে দায়ী করেছেন এই ভারতীয় সেনা কর্মকতা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন