তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আল-আকসা মসজিদ শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়, বিশ্বের ১৭০ কোটি মুসলমানের কাছে অন্যতম পবিত্রতম স্থান। রোববার দুই দিনের সফরে সৌদি আরব, কুয়েত এবং কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তানবুলে আতাতুর্ক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আল-আকসায় মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখলে মুসলিম বিশ্ব কোনো প্রতিক্রিয়া দেখাবে না, এটা কেউ বিশ্বাস করে না।’ এরদোগান বলেন, ‘আল-আকসাতে ইসরাইলি নিষেধাজ্ঞা আরোপ এবং জনগণের প্রতিবাদে বাধা প্রদানের তুরস্ক তীব্র প্রতিবাদ ও নি›ন্দা জানাচ্ছে।’ এরদোগান বলেন, তুরস্ক ওই এলাকায় শান্তি স্থাপনের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাইরা স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য লড়াই করছে।’
২০১৬ সালে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সম্মেলনের সভাপতি হিসেবে এরদোগান ইসরাইলের প্রতি আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে আচরণ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘উত্তেজনা বৃদ্ধি পায় এমন পদক্ষেপ গ্রহণ থেকে ইসরাইলের বিরতি থাকা উচিত।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন