Profile

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

কাতারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে চড়া মূল্য দিতে হবে : কাতারের পররাষ্ট্রমন্ত্রী


কাতারের বিরুদ্ধে সৌদি আরব সামরিক পদক্ষেপ নিলে সেজন্য গোটা মধ্যপ্রাচ্যকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি। অবরোধ আরোপকারীদের অন্যায় দাবির কাছে কাতার কখনোই মাথা নত করবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। খবর : এএফপির।
দৃশত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের গত আড়াই বছরের সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তার দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা ব্যক্ত করলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, শত্রুতা ও বিদ্বেষের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় না এবং তার দেশের সঙ্গে আরব দেশগুলোর চলমান সংকট সংলাপের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত মাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ওই মাসের শেষদিকে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। পরবর্তীতে অবরোধ তুলে নেয়ার জন্য ওই চার দেশের পক্ষ থেকে দেয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে দোহা।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন বিরোধী কোনো শর্ত তার দেশ মেনে নেবে না। এ ছাড়া, দোহা এককভাবে কোনো শর্ত কবুল করবে না বরং যেকোনো শর্ত সব দেশকেই গ্রহণ করতে হবে।
কাতারের বিরুদ্ধে চার আরব দেশ সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়ে আলে সানি বলেন, তার দেশ সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরাই বরং উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোতে যোগ দিয়েছে।
সুত্র : বিডি টুডে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন