Profile

শনিবার, ১০ জুন, ২০১৭

সৌদি-কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এইটা আগেই জানতেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস


কাতারের সঙ্গে সৌদি আরবসহ চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই জানতেন ‘পাগলা কুকুর' খ্যাত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ কথা জানিয়েছেন তারই জনসংযোগ বিষয়ক সহকারী ডানা হোয়াইট।
ওয়াশিংটনে হোয়াইট সাংবদিকদের বলেন, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে জেমস ম্যাটিসকে আগেই জানানো হয়েছিল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি।
এদিকে, শনিবার রাশিয়া সফরে যাচ্ছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। যখন কাতারের সঙ্গে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে এবং মারাত্মক কূটনৈতিক টানাপড়েন চলছে তখন আবদুর রহমান আলে সানি মস্কো সফরে যাচ্ছেন।
কাতার ও কয়েকটি আরব দেশের চলমান সংকটে রাশিয়া এখনো সরাসরি কোনো পক্ষ নেয় নি। এ সংকট শুরুর পর কাতারের পক্ষ থেকেই প্রথম শীর্ষ পর্যায়ের কূটনীতিক পাঠানো হচ্ছে মস্কোয়।#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন