Profile

শুক্রবার, ৩০ জুন, ২০১৭

হযরত মুসা(আঃ)এর জামানার একটি ঘটনা


হযরত মুসা (আঃ)আল্লাহ্ তায়া'লা কে জিজ্ঞাস করলেন, হে আল্লাহ্ বেহেস্তে আমার সাথে আর
কে থাকবে?
জবাবে বলা হলো ওমুক কসাই!    জবাবে কসাইয়ের নাম শুনে মুসা (আঃ)খুবই আশ্চর্য
হলেন।
অনেক খোঁজ করার পর মুসা (আঃ)তাকে বের
করলেন।দেখলেন কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত।
সব শেষে কসাই এক টুকরা গোস্ত একটি কাপড়ে মুরিয়ে নিলেন এবং বাড়ীর দিকে রওনা
হলেন।
মুসা(আঃ)তার সম্পর্কে আরো জানার জন্য
অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়ী গেলেন।
কসাই বাড়ী গিয়ে গোস্ত রান্না করলেন।তার পর
রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন।
তার পর ঘরের ভেতরে কামরায় প্রবেশ করে
শয়নরত বৃদ্ধাকে উঠিয়ে বসালেন,অথপর তার
মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন।

খাওয়ার পর বৃদ্ধা কানে কানে কি যেন বললেন,
আর অমনি কসাই মুচকি হাসলেন।
দুর থেকে মুসা (আঃ)সবই দেখলেন, কিন্তু কিছু
বুঝলেননা।
মুসা(আঃ) বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার
বিষয়টি জিজ্ঞাস করলেন। কসাই বললেন
ওনি আমার "মা" আমি বাজার থেকে আসার  পর, সর্ব প্রথম আমার মাকে রান্না করে খাওয়াই

আর "মা" খাওয়ার পর খুশি হয়ে আমার কানের
কাছে এসে আল্লাহ্ তায়া'লার কাছে এই বলে
দোয়া করলেন "আল্লাহ্ তায়া'লা তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা(আঃ) এর সাথে
রাখুক"।
আমি এই দোয়া শুনে এই ভেবে মুচকি হাসি যে, কোথায় মুসা(আঃ) আর কোথায় আমি।

ইশ, সে কত ভাগ্যবান, আর কত দামি হয়ে গেল
মায়ে খেদমত করার জন্য।
ইয়া আল্লাহ্ আমাদের মন মানুষিকতা সেই
কসাইয়ের মত করে দাও।

আল্লাহ্ তায়া'লা যেন, আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন (আমিন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন