বয়স যখন ২০ এর কোঠায় তখন থেকেই ক্রিসটিয়ানা বাকের স্বপ্ন দেখতেন এমটিভি ইউরোপের একজন বড় তারকা হবেন। বড় তারকা হতে পারেছিলেন ঠিকই কিন্তু হতাশা আর দু:চিন্তায় সব সময় আচ্ছন্ন থাকতো তার মন।
পাকিস্তানী সাবেক ক্রিকেটার ইমরান খানের সাথে যখন পরিচয় হয় তখন থেকেই জীবনের মোড় ঘুরতে থাকে এমটিভি ইউরোপের সাবেক এই জনপ্রিয় উপস্থাপিকার।
“সে (ইমরান খান) আমাকে ইসলামের সাথে পরিচয় করিয়েছে আর ইসলাম আমার মনের শান্তি ফিরিয়ে দিয়েছে,” হাফিংটন পোস্টের সাথে এক আলাপচারিতায় ক্রিসটিয়ানা বলেন।
অন্য অনেক জার্মানের মতো ক্রিসটিয়ানা ছোট থাকতেই গানের ভক্ত। পাকিস্তান সফরের সময় ইসলামের সুফিবাদের গানগুলো শুনে এক ঐশ্বরিক টান বোধ করতেন। পরে ইসলাম নিয়ে গবেষণা করেন এবং ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করেন।
” আমি ধর্মান্তরিত হয়েছি কারণ আমি সৃষ্টাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাই। নিজেকে পরিশুদ্ধ করতে চাই যাতে করে আধ্যাতিকতার অমীয় সুধা পান করতে পারি,” ক্রিসটিয়ানা বলেন। সুত্র হাফিংটন পোষ্ট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন