Profile

সোমবার, ১৯ জুন, ২০১৭

সামরিক ক্ষেত্রে জোট বেঁধে আরও শক্তিশালী হচ্ছে চীন-পাকিস্তান!


সামরিক ক্ষেত্রে আরও জোট বাঁধছে পাকিস্তান ও চিন। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর জন্য ইসলামাবাদকে জানিয়েছে বেজিং।
পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর হায়াতের সঙ্গে রাজধানী বেজিংয়ে এক বৈঠকে এই আহ্বান জানান চীনা কমিউনিস্ট পার্টির নেতা ইউ ঝেংশেং। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো দরকার।
এছাড়া, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে চিনকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেন ঝেংশেং।
বৈঠকে জেনারেল হায়াত চিনা কমিউনিস্ট পার্টির নেতাকে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, চিনের যেসব ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান পাক-চিন অর্থনৈতিক করিডর নির্মাণ প্রকল্পে কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে পাকিস্তানের সামরিক বাহিনী। খবর কলকাতা২৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন