কাতারে তুরস্কের ঘাঁটি নির্মাণ শেষ হলে আরো ৫ হাজার সেনা দেশটিতে মোতায়েন হবে। তুরস্কের সেনাবাহিনীর ৩ সদস্যের এক প্রতিনিধিদল বিষয়টি নিয়ে কাতারে আলোচনার পর ফিরে গেছেন।
এছাড়া কাতারে তুরস্কের সেনারা নির্মাণ কাজেও অংশ নেবে। তারপর তাদের ঘাঁটিতে মোতায়েন করা হবে। এছাড়া সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন সহায়তা দেবে তুরস্ক। তবে কাতারে সামরিক ঘাঁটি নির্মাণ কতদিনে শেষ হবে তা এখনো বলা হয়নি।
বর্তমানে কাতারে তুরস্কের ৯০ জন সেনা রয়েছে। রয়েছে ৫টি আর্মড ক্যারিয়ার। তুরস্কের সেনারা কাতারে তারেক বিন জায়েদ সামরিক ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন। ইয়েনিসাফাক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন