শনিবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বানিয়ার চর হত্যা দিবস’ উপলক্ষে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ মানববন্ধন ও স্মরণ সভার আয়োজন করেন।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে আপোষ করার কিছু নেই। শেখ হাসিনার কাছে দাবি তিনি যেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ না করেন।’
এসময় তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় গোপালগঞ্জের বানিয়ার চরে খ্রিস্টান হত্যাকাণ্ড ঘটেছিল। কিন্তু ১৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।’ তিনি ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবিলম্বে ওই হত্যাকাণ্ডের বিচার করার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহবায়ক আব্রাহাম গোমেজ, সদস্য সচিব উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন