Profile

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

ভারতবর্ষের চেপে রাখা ইতিহাস : ভয়েস অফ বাংলাদেশ


ভাইসরয় লর্ড মেয়ো হত্যা ও শের আলীর ফাঁসি

১৮৬৯ সালে ভারতবর্ষে ভাইসরয় হয়ে আসার পর আন্দামানের সেই কুখ্যাত কারাগার দেখার ইচ্ছা প্রদশন করেন লর্ড মেয়ো ৷ আন্দামানের চিফ কমিশনার নিশ্ছিদ্র নিরাপত্তা সহ তার সফরসুচী তৈরি করেন ৷ সিধান্ত অনুযায়ী যথা সময়ে তিনি আন্দামানে পৌছান ৷ দর্শনের উদ্দেশ্য সদলবলে মাউন্টহিরাট অভিমুখে গমনকালে যখন বন্দরের অভিমুখে সিড়িঁ বেয়ে নেমে স্টিমারে আরোহণ করবেন সেই মুহুর্তে এক যুবক পিছন থেকে এসে লর্ড মেয়ো এবং তার নিরাপত্তা রক্ষীরা কিছু বোঝার আগে  তার ধারালো ছুড়ি দিয়ে লর্ডের পেটে আঘাত করেন এবং তিনি এমনভাবে লর্ড মেয়োর পেট ফেঁড়ে দেন যার ফলে লর্ডের পেটের নাঁড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসে এবং তিনি লর্ডকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেন সেই বিখ্যাত ঐতিহাসিক দিনটি ছিল ৮ই ফেব্রয়ারী ১৮৭২ ৷

এই দুঃসাহসিক কাজটি যিনি করেছিলেন তাঁর নাম আমরা কয়জন জানি?  তিনি ছিলেন বীর শহিদ শের আলী ৷ শের আলী ছিলেন আন্দামানের কারাবাসের একজন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ৷ কথিত আছে যে শের আলীকে নিরীহ ও শান্ত প্রকৃতির ভেবে জেল কর্তারা তাঁকে লর্ড সহ তার সঙ্গী সাথির সেবার উদ্দেশ্য পাঠিয়ে ছিল ৷ সেই জন্য শের আলী লর্ডের কাছে আসতে পেরেছিলেন ৷

সাথে সাথে ইংরেজ বাহীনির হাতে ধরা পরার পর বিচারে তাঁর ফাঁসি হয় ৷ ফাঁসির পুর্বে সমবেত জনতার উদ্দেশ্য শের আলী বলেন, "ভাইসকল আপনারা সাক্ষী থাকুন আমি একজন ইমানদার ভারতবাসী,  স্বদেশের স্বাধীনতার জন্য আমার কৃতকর্মে আমি গর্বিত "৷ বীর শের আলীর ফাঁসি হয় ১১ই মার্চ ১৮৭৩ সালে ৷

আজ দুঃখের বিসয় শের আলী, আবদুল্লার মতো বীরদের ইতিহাসের পাতায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুজে পাওয়া যায় না ৷ কী তাদের অপরাধ?  দেশপ্রেমে তাদের কি ঘাটতি ছিল?  ভগৎ সিং, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম ইতিহাসের পাতায় স্থান পেল কিন্তু তারা কেন পেল না?  বীর সাভারকর ( ভীতু, ব্রিটিশদের দালাল ) ইতিহাসের পাতায় স্থান পেল কিন্তু তারা নয় কেন?  স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আজ কেন বৈষম্য?  প্রশ্ন আমার!  উত্তর চাই ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন