আস্তানা: গত ২৮ জুন কাজাখস্তানের বক্সিং সুপারস্টার রাজধানী আস্তানায় ইসলামধর্ম গ্রহণ করেন।
স্বাধীন কাজাখস্তানের প্রথম অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ভাসিলি জহিরভ আনুষ্ঠানিকভাবে রাজধানীর নূর-আস্তানা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
'কাজাখস্তান প্রফেশনাল বক্সিং' নামক প্রতিষ্ঠাটি ফেসবুকে তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি রিপোর্ট করেছিল।
ভাসিলি জহিরভ ঈদ উল-ফিতরের প্রাক্কালে ইসলাম গ্রহণ করেন।
রুস্তম_বিডুসসালম ইনস্টাগ্রামে উল্লেখ করেন, ‘গতকাল ছিল একটি বিশেষ দিন... একটি বিশেষ ঈদ! সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমরা সকাল ৫টায় ঘুম হতে জেগে উঠি এবং ঈদের প্রার্থনা গিয়েছিলাম। কিন্তু এই সময় ভাসিলি জহিরভকে আমার পাশে একই সারিতে নামাজ আদায় করতে দেখি এবং এটি ছিল তার জীবনের প্রথম প্রার্থনা’।
ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সী অবলম্বনে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন