Profile

শুক্রবার, ৯ জুন, ২০১৭

সৌদি জোট থেকে বেরিয়ে এলো কাতারের সেনাবাহিনী


কাতার শুরু থেকেই ইয়েমেনে নির্বাচিত সরকার ফিরিয়ে আনতে সচেষ্ট ছিল। দখলদার হুথি শিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত সৌদি জোটেও কাতার অর্ন্তভূক্ত ছিল। এ পথে কাতারের ভূমিকা অনেক। কাতার মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ খরচ করেছে, কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে, যুদ্ধে কাতারের অনেক সেনাসদস্য নিহত হয়েছে, অবকাঠামোগত উন্নয়নে বিপুল পরিমান বিনিয়োগ করেছে।
পরামর্শ দিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। ইয়েমেনের জনগণের জন্য কাতারের অর্থনৈতিক বিশেষভাবে উল্লেখযোগ্য। ১২ হাজার টনের ও বেশী মানবিক সহায়তা পৌঁছিয়ে ছিল। এরপরেও যেন সৌদি জোটে কাতারের কোনো ভূমিকা নেই।
কিন্তু মিডিয়ার ভিত্তিহীন গুজবে কান দিয়ে ভ্রাতৃপ্রতিম আরব রাষ্ট্রগুলো সব ধরণের সর্ম্পক ছিন্ন করার কাতার কিছুটা একা হয়েছে।
এরই মধ্যে ইয়েমেনে মোতায়েনকৃত কাতারের বিমানবাহিনীর সৈন্যরা বৃহস্পতিবার রাজধানী দোহায় ফিরে এসেছে। সৌদি জোট ত্যাগ করে নিজ দেশে চলে এসেছে।
উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে কাতার সৌদি জোটে ১০ টি যুদ্ধ বিমান পাঠিয়েছিল। প্রথম দফায় এক হাজার সেনা পাঠিয়েছিল। সাথে সাথে উন্নত মানের অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ ভারি অস্ত্র পাঠিয়েছিল।
দ্বিতীয় পর্যায়ে সৌদির দক্ষিণ সীমান্ত রক্ষায় সৌদি বাহিনীর সাথেও যোগ দিয়েছিল যেখান থেকে হুথি মিলিশিয়ারা সৌদি ভূখ-ে অনুপ্রবেশ করে থাকে। সৌদির নেতৃত্বে আরব জোট বাহিনী ইয়েমেনে কাতারের অংশগ্রহণ বাতিল করে দিয়েছে। সূত্র : আল-জাজিরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন