টিডিএন বাংলা ডেস্ক : গরু কেনাবেচা নিয়ে নরেন্দ্ৰ মোদির সরকারের নতুন নিৰ্দেশিকায় এই মুহূর্তে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্ৰীও এ বিষয়ে সরাসরি চেপে ধরেছেন কেন্দ্ৰীয় সরকারকে। এমনকি বিফ পাটি আয়োজন করে প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন কংগ্ৰেসের নেতা-কর্মীরা। এবার সেই বিতৰ্কে হাত ডোবালেন ভারতের অন্যতম প্ৰাক্তন মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্ৰ সেহওয়াগ। সম্প্ৰতি তিনি টুইট একটি গরুর ছবি পোস্ট করেছেন। তার নীচে ট্যাগ লাইনে বীরু মজা করে লিখে দেন, ‘গরু কৃতজ্ঞতা’। এটা অসাধারণ। সে ছবিতে দেখা যাচ্ছে একটি সাধুর সামনে এক গরু মাথানত করে রয়েছে। সে ছবিতে লেখা, “গরু আমাদের মা ! এই ছবি তৈরী হয়েছিল ২০০৮ সালে। ছবির সাধুটি জবাইয়ের হাত থেকে অনেক গুরকে বাঁচিয়েছিলেন। এরপর সেই গরুটি সেভাবেই কৃতজ্ঞতা জানিয়েছিল। পরে সেই টুইট অনেকে রি-টুইট করেসরাসরি জানিয়ে দেন, সেহওয়াগ
কৌশলি টুইট করে গো-রক্ষকদের একহাত নিয়ে গোটা বিষয়টি মজার একটা বিষয়
হিসেবে তুলে ধরলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন