সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে কাতারকে একঘরে করেছে সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র। এরপর গত বুধবার বুধবার কাতারের আমিরের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনে আঞ্চলিক রাষ্টগুলোর সঙ্গে মতপ্রার্থক্য নিরসনে সহায়তার প্রস্তাব দেন। যদি প্রয়োজন হয় তবে হোয়াইট হাউজে বৈঠকের আয়োজন করা যেতে পারে বলেও তিনি জানান।
এদিকে পূর্বের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত কাতারের আমির যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না। বৃহস্পতিবার কাতারের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমাদের আমির প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না। অবরুদ্ধ কাতার ছাড়ার কোনো পরিকল্পনা আমাদের আমিরের নাই।’
কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, এই সমস্যার অচিরেই শান্তিপূর্ন সমাধান করা হবে।
এদিকে কুয়েতের একজন কূটনীতিক বলেন, সমস্যা নিরসণে কিছুটা সময় লাগবে। মনে হচ্ছে, এটি প্রতিরোধেরই বিষয়।
প্রসঙ্গত, হামাস, আল কায়েদা এবং মুসলিম ব্রাদাহুড জঙ্গিগোষ্ঠীকে কাতার সমর্থন করার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর।সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন