Profile

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

কাশ্মির পরিস্থিতির উন্নতি না হলে ভারতে গৃহযুদ্ধ শুরু হবে: সোনিয়া গান্ধী


ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, জম্মু-কাশ্মির পরিস্থিতির উন্নতি না হলে গোটা দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তিনি আজ (বুধবার) আরও বলেছেন, কাশ্মির সমস্যার ন্যায়ভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে।

সোনিয়া গান্ধী আরও বলেছেন, ভারতের সংসদে এখন এমন কিছু দল সক্রিয় রয়েছে যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে এবং ক্ষমতা গ্রহণের পর কাশ্মিরীদের ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে দেবে। বর্তমান সরকার কাশ্মিরীদের অধিকার লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হত্যা-নির্যাতন আগের চেয়ে বেড়েছে বলে সেখানকার অধিবাসীরা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর হত্যা-নির্যাতনের কারণে কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলন জোরদার হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন