Profile

শুক্রবার, ৯ জুন, ২০১৭

এবার কাতারের আমিরকে পুতিনের ফোন


সৌদি আরবের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
টেলিফোন সংলাপে পুতিন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পক্ষে তার শক্ত অবস্থান ঘোষণা করেন। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। এছাড়া, গত এপ্রিল মাসে অনুষ্ঠিত কাতার ও রাশিয়ার আন্তঃসরকার কমিশনের বৈঠকের ফলাফল নিয়ে দু নেতা গভীর সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়া এবং সৌদি আরবের ‘শত্রুদেশ’ ইরানকে সমর্থন দেয়ার অভিযোগ এনে সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে কাতার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।
সোমবার কাতারের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। কাতারের বিরুদ্ধে চারটি দেশ অভিযোগ করে আসছিলো কাতার সন্ত্রাসে প্রণোদনা দেয়। সর্বশেষ এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় ধাক্কা লাগার মতো ঘটনা হিসেবে দেখা দিয়েছে।
সম্পর্কছেদের ঘোষণার পর থেকেই এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা ঘোষণা দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় ঘোষণা এলো ‘কাতারের প্রতি কোন সমর্থন দেখালেই জেলের ঘানি টানতে হবে ১৫ বছর!’
দ্যা নিউ এজ জানিয়েছে, বুধবার সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষে দেশটির ফরেইন এফেয়ার্স মিনিস্টার আনোয়ার গার্গাই স্পষ্টই জানিয়ে দিয়ে বলেছেন, কেউ যদি কাতারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য প্রকাশ করে, তাহলে তাকে পনের বছরের কারাদণ্ড দেয়া হবে!
এদিকে, পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোর সাথে কাতারের সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে ফোন করেছেন। এ সময় তিনি দেশগুলোর মধ্যে দূরত্ব দূর করতে সহায়তা করারও প্রস্তাব দেন।
কাতারকে একঘরে করা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে উপসাগরীয় আরব দেশগুলোর ঐক্য বহাল রাখার জন্য মাত্র এক দিন আগে সৌদি বাদশাহর প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। জঙ্গি তৎপরতায় সহায়তার অভিযোগ এনে গত সোমবার সৌদি আরবের নেতৃত্বে সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কাতারের সঙ্গে দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার ঘটনায় নিজের কৃতিত্বও দাবি করেছিলেন ট্রাম্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন