Profile

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলে ভারতে হামলা চালাল ‘পাক সাইবার সাক্লজ’

ভয়েস অফ বাংলাদেশ : যেভাবেই হোক ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।  পাথর ছোঁড়ার পাশাপাশি এবার সাইবার-হামলা চালাল পাকিস্তান।  মঙ্গলবার রাতে শ্রীনগরের  ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (নিট)-এর ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা।

কোনও রাখঢাক না রেখেই, পাকিস্তান জিন্দাবাদ লিখে দেওয়া হয় হ্যাক করা সাইটটিতে।  শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে,  নিজেদের ‘পাক সাইবার সাক্লজ’ পরিচয় দিয়ে ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা।  ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মনে করা হচ্ছে, বার্মিংহামে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে পাকিস্তানের হারের পরই নিটের ওয়েবসাইট হ্যাক করা হয়।  ঘটনাটি জানার পর নিট কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাদের সমস্ত অফিসিয়াল ওয়েবাইসট পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছে।  কলেজ কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাইট হ্যাক হলেও কোনও তথ্য চুরি করতে পারেনি পাকিস্তানি হ্যাকাররা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন