Profile

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

মসজিদুল আল-আকসায় নামাজ পড়া নিয়ে এরদুগানের সমালোচনায় ইজরাইল

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আল-আকসায় ফজরের আজান নিষিদ্ধের একটি বিল ইসরাইলের পার্লামেন্টে উত্থাপন করলে গতকাল এরদুগান সক্ষম বিশ্ব মুসলমানদের প্রতি আহবান জানান ফজরের নামাজ মসজিদুল আল-আকসায় পড়তে। এতেই ক্ষেপে যান ইসরাইল সরকার, আজ পররাষ্ট্র মন্ত্রী দিয়ে এরদুগানের বিরুদ্ধে সমালোচনা করান জায়ানবাদী ইহুদি রাষ্ট্রটি।
ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইসরাইল একটি গনতান্ত্রিক দেশ, পবিত্র জেরুজালেমে ইহুদি, খ্রীষ্টান, মুসলমান সবাই যে যার মত প্রার্থনা করে যাচ্ছেন কারো কোন সমস্যা হচ্ছেনা। ফজরের আজান নিয়ে এরদুগানের বিবৃতিকে উস্কানী মুলক বলে আভিহিত করেন এবং যারা নিজ দেশে মানবাধিকার লাংগন করেন তাদেরকে ইসরাইল থেকে গনতন্ত্র শেখার আহবান জানান।
উল্লেখ্য ইসরাইলের পার্লমেন্টে মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমের মজিদুল আল-আকসায় ফজরের আজান নিষিদ্ধের একটি খছড়া বিল উত্থাপন করেছে ইসরাইলী সংসদরা। গত কাল এরদুগান ঐ বিল উত্থাপন করাই ইসরাইলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং বলেন আমরা কখনো চুপ থাকতে পারিনা এমন লজ্জাজনক কাজের জন্য। এরদুগান হুসিয়ারি দেন যদি ঐ বিলটি ইসরাইলের পার্লামেন্টে পাশকরা হয় তাহলে আমরা সকলেই ফজরের নামাজ মসজিদুল আল আকসায় পড়তে যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন