Profile

বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

সীমান্ত বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান-আফগানিস্তান


পাকিস্তান ও আফগানিস্তান সমঝোতায় পৌঁছানোর আগে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য সম্মত হয়েছে। চ্যামনের ফ্রেন্ডশিপ গেটে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক-সীমান্ত পতাকা বৈঠকে এই সমঝোতা হয় বলে বুধবার আইএসপিআর জানিয়েছে।
পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, ডিআইজি এফসি বেলুচিস্তান আর আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আফগান সীমান্ত পুলিশের একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। বৈঠকে আফগান প্রতিনিধিদলের কাছে পাকিস্তানি সৈন্যরা জানতে চান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে জনসংখ্যা জরিপ পরিচালনা করার আগে বেরিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর ও লুকমানকে হত্যার কারণ কি ছিল।
পাকিস্তানি প্রতিনিধিদলটি অবশ্য বলেছে যে পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সৈন্য মোতায়েন করেছে এবং সেখানেই তারা থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন