ইয়েমেনের রাজধানী সানায় কলেরায় ১১৫ জনের মৃত্যু হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সানা।
বর্তমানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন সানা নিয়ন্ত্রণ করছে। সৌদি নেতৃত্বাধীন পশ্চিম সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াই চলছে তাদের। দুই বছর ধরে চলা এই সংঘর্ষে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই লড়াইয়ে দেশটির বেশির ভাগ অবকাঠামো ভেঙে পড়েছে। চিকিৎসাসেবাও সংকুচিত হয়ে এসেছে। জাতিসংঘের দেওয়া হিসাবে, মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ নিরাপদ পানির সুযোগ থেকে বঞ্চিত।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা হুথি নিয়ন্ত্রিত প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সালেম বিন হাফিদের বরাত দিয়ে জানায়, বর্তমান পরিস্থিতি যেকোনো উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার পক্ষেও সামাল দেওয়া সম্ভব নয়। সেখানে তাঁরা তো অত্যন্ত জটিল ও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক জ্যামি ম্যাকগোল্ডরিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ‘এই নজিরবিহীন দুর্যোগ’ সামাল দিতে সহায়তা চায় সানা।
সূত্র : এএফপি।
সূত্র : এএফপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন