Profile

রবিবার, ১৪ মে, ২০১৭

বহুল আলোচিত টুইট গার্ল বানাকে নাগরিকত্ব দিল এরদুগান সরকার

সিরিয়ার আলেপ্পোর অধিবাসী বানা আল আবেদ ও তার পরিবারকে নাগরিকত্ব দিল তুর্কী এরদুগান সরকার। রাশিয়া-আসাদের উপর্যপুরি বোমা হামলায় সিরিয়ায় পুর্ব আলেপ্পোতে আটকে পড়া ৫০ হাজার অধিবাসীদের মধ্যে এই বানা ও তার পরিবারও ছিল।
ক্লাস ওয়ান/টু লেবেলের এই ক্ষুদে শিশু তখন আসাদ ও রাশিয়ার বোমা হামলার আপডেট দিত টুইটারে তার মায়ের স্মার্ট ফোন ব্যাবহার করে। বানার এই টুইট এক সময় সমগ্র বিশ্বে সাড়া ফেলে। পরবর্তীতে এরদুগানের হস্তক্ষেপে পুর্ব আলেপ্পোতে আটকে পড়া ৫০ হাজার অধিবাসীর মধ্যে এই বানা ও তার পরিবার তুর্কীতে স্মরনার্থী হিসেবে প্রবেশ করে। পশ্চিমা মিডিয়া ইসলামপন্থী ব্লগাদের প্রোপাগান্ড়ায় সৃষ্টি বলে দাবি করে এই বানার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে। এরদুগান নিজ দফতরে বানা ও তার পরিবারকে ডেকে এনে সাক্ষাত করে পশ্চিমাদের সৃষ্টি পাকিস্তানী মালালার বিকল্প হিসেবে দাড় করান। গতকাল এই বানা পরিবার কে তুর্কীতে নাগরিকত্ব দিয়ে আগামীতে মুসলিম বিশ্বের পক্ষে শক্তিশালী ভাবে মিডিয়ায় কাজ করে যাওয়ার সব ব্যাবস্থা করে দিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন