মার্কিন বিমানবাহী রনতরী ইউএসএস কার্ল ভিনসনের পর এবার ইউএসএস রোনাল্ড রিগ্যান কোরিয়া উপদ্বীপের দিকে রওনা হয়েছে
সামরিক মহড়ার উদ্দেশ্যে। দুইজন মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানায়।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাপানের ইয়োকোসুকা বন্দর থেকে ইউএসএসের জরুরী রক্ষণাবেক্ষণ শেষে এটি কোরিয়া উপদ্বীপের দিকে মঙ্গলবারই রওনা হয়েছে।
মার্কিন রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস জানান, বন্দরের দীর্ঘ রক্ষণাবেক্ষণ শেষে আমরা নিশ্চিত হলাম রোনাল্ড রিগান ও তার বহরের অন্যান্যরা অগ্রসর হতে পারবো।
দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে রোনাল্ড রিগান বিভিন্ন সামরিক অনুশীলন করবে। তবে মার্কিন নৌবহর জানায়নি কতদিন ধরে এই রণতরী এ অঞ্চলে থাকবে। তবে রোনাল্ড রিগান এ অঞ্চলে থাকলে কার্ল ভিনসন ফিরে যাবে যুক্তরাষ্ট্রে।
রোনাল্ড রিগান ১০৯২ ফুট লম্বা নিমিটজ ক্লাস রণতরী। ৪,৫৩৯ ক্রু রয়েছে এবং ৬০ যুদ্ধবিমান এখানে রাখা যায়। ২০০৩ সাল থেকে এটি মার্কিন নৌবাহিনীর সঙ্গে রয়েছে। এটি তৈরিতে খরচ হয়েছে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন গোয়েন্দা বিভাগ জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রমে সাফল্য লাভ করেছে বলে তারা জানতে পারে এবং এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তা মাটিতে না পড়ে লক্ষ্যস্থল হানতে সক্ষম হয়েছে। গোয়েন্দাবিভাগের এ ত্যে জানার পর রোনাল্ড রিগানকে কোরিয়া উপদ্বীপে পাঠানো হয়। এর আগে উত্তর কোরিয়া ৬টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং যুক্তরাষ্ট্রকে আক্রমণের সরাসরি হুমকি দেয়। এর পরই কার্ল ভিনসনকে এই এলাকায় পাঠানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন