টিডিএন বাংলা ডেস্ক : পবিত্র রমজানের সূচনায় ইসলামী সহযোগিতা সংস্থা তথা ও আই সি’র সেক্রেটারি জেনারেল ইউসেফ আল- ওথাইমিন মহান আল্লাহর নিকট বিশ্বের মুসলিম জনগনের জন্য মঙ্গল কামনা করেন। তিনি সংস্থা ভুক্ত রাষ্ট্রনায়কগনের প্রতি এক আহ্বানে বলেছেন, পবিত্র রমজানের উত্তম আদর্শকে তাঁরা যেন উদারতা, সংযম, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মধ্যদিয়ে পালন করেন। বিশেষ করে যে সব মুসলিম দরিদ্র, অসহায় এবং যুদ্ধের কারণে উদ্বাস্তু এবং শরণার্থীতে পরিনত হয়েছে তাঁরা যেন ওদের পাশে দাঁড়ান। তিনি আশা প্রকাশ করেছেন, সকল মুসলিমই পারস্পরিক বৈরিতা ও চরমপন্থা পরিত্যাগ করে সমষ্টিগত ভাবে সন্ত্রাস মোকাবিলায় যত্নবান হবেন।
সুত্র : T D N বাংলা
সুত্র : T D N বাংলা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন